শিরোনাম
বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

পার্বতীপুরে ট্রেনযাত্রীর মুরগির মাংস চুরির অভিযোগে ৩ মাসের কারাদণ্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর ১৫ কেজি বয়লার মুরগির মাংস ভর্তি বালতি চুরির অভিযোগে মানিক মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাকে পার্বতীপুর রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দিনাজপুর সামারি ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক জয়নুল আবেদিন তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

জানা গেছে, আটক মানিক মিয়া দিনাজপুরের পূর্ব রামনগর কিষান বাজার এলাকার সরিফুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে এক যাত্রীর ১৫ কেজি বয়লার মুরগির মাংস ভর্তি একটি বালতি নিয়ে সটকে পড়েন মানিক মিয়া। পরে তিনি স্টেশন এলাকায় ওই মাংস বিক্রির চেষ্টা করেন।

আরও পড়ুন

বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় আতঙ্ক

এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে মাংস চুরির বিষয়টি সামনে এলে উপস্থিত জনতা তাকে আটক করেন। পরে আটক ব্যক্তিকে পার্বতীপুর রেলওয়ে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে দিনাজপুর সামারি ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক জয়নুল আবেদিন তার বিরুদ্ধে অভিযোগের বিচার শেষে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: