শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

৯ বছর পর বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
৯ বছর পর বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান
৯ বছর পর বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান

এশিয়া কাপের আগে ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই দেশই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এশিয়া কাপের আগে বাংলাদেশে বসতে পারে তিন জাতির এই আসর।

সম্প্রতি আইসিসির বোর্ড সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড প্রধানদের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানেই এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেন তিনি। সিরিজের সম্ভাব্যতা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তামিম।

মিরপুরে আজ রোববার এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি একটা প্রস্তাব দিয়েছি। বেশ কয়েকদিন ধরেই আলোচনা করেছি। ঠিক এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলা যায় কি না। দুইটি বোর্ডই খুব ইতিবাচক সাড়া দিয়েছে।’

আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হওয়ার কথা। এর আগে এক সপ্তাহের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। টুর্নামেন্টটি হলে তিন দলই এশিয়া কাপের প্রস্তুতির সুযোগ পাবে।

ত্রিদেশীয় সিরিজের আলাদা আকর্ষণের কথাও তুলে ধরেছেন বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘এশিয়া কাপের আগে যদি একটি ত্রিদেশীয় সিরিজ খেলা যায়, তাহলে ইন্টারেস্টিং হবে এবং আমাদের ক্রিকেটের জন্যও ভালো হবে। এই টুর্নামেন্ট খেলে এশিয়া কাপে ঢুকে যাবে। ত্রিদেশীয় সিরিজের আলাদা হাইপ আছে।’

আরও পড়ুন

অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় করার পরিকল্পনা বিসিবির

বাংলাদেশে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ হয়েছিল ২০১৮ সালে। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত সেই আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

২০২৭ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন সম্ভব হলে প্রায় নয় বছর পর আবার বাংলাদেশে ফিরবে তিন জাতির আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: