শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

নরওয়ের বিপক্ষে হতাশাজনক রেকর্ড ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরওয়ে ও ব্রাজিল আবারও বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে। এটি হবে দুই দলের দ্বিতীয় বিশ্বকাপ সাক্ষাৎ। ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামছে ব্রাজিল, তবে ইতিহাস তাদের পক্ষে কথা বলছে না। পরিসংখ্যান অনুযায়ী, নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তারা কোনো জয় পায়নি। দুই ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।

১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

এর বাইরে নরওয়ে আরও একবার ব্রাজিলকে হারিয়েছে প্রীতি ম্যাচে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৮৮ সালে দুই দলের প্রথম সাক্ষাৎ ১-১ গোলে ড্র হয়। ১৯৯৭ সালের ৩০ মে অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে নরওয়ে ৪-২ গোলে জয় পায়। সর্বশেষ দেখা হয় ২০০৬ সালের আগস্টে, সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

এ চার ম্যাচে মোট ১৩টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৫টি এবং নরওয়ে ৮টি গোল।

আরও পড়ুন

ব্রাজিলের আশা ভিনিসিয়ুস, নরওয়ের ভরসা হালান্ড

নরওয়ের এই অতীত পারফরম্যান্সই এখন নতুন করে আলোচনায় এসেছে বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে। নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ছোটবেলা থেকেই তারা ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলোর গল্প শুনে বড় হয়েছেন। তার মতে, বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়া ফুটবলারদের জন্য বিশেষ এক অভিজ্ঞতা।

তবে দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ভিন্ন অবস্থানে। তিনি ব্রাজিলকে সমীহ করে বলেন, নরওয়ের জয়ের সম্ভাবনা খুবই কম, তাই ম্যাচে সতর্ক পরিকল্পনা নিয়েই নামতে হবে। পরিসংখ্যান ও মানসিকতার এই দুই ভিন্ন অবস্থানকে কেন্দ্র করে ব্রাজিল-নরওয়ে বিশ্বকাপ লড়াই ঘিরে উত্তেজনা আরও বাড়ছে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: