মেরিনোর গোল বাতিল, স্বস্তির নিঃশ্বাস আর্জেন্টিনার

অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে জালের দেখা পেয়েও উৎসব করতে পারেনি স্পেন। মিকেল মেরিনোর করা গোলটি সঙ্গে সঙ্গেই বাতিল করে দেন ম্যাচের রেফারি।
রেফারির সিদ্ধান্ত অনুযায়ী, গোল হওয়ার আগে স্পেনের এই মিডফিল্ডার আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ফাউল করেছিলেন। তাই বাঁশি বাজিয়ে গোলটি বাতিল ঘোষণা করা হয়।
গোল বাতিল হওয়ায় বড় ধাক্কা খায় স্পেন। অন্যদিকে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ১০ জনের আর্জেন্টিনা। অতিরিক্ত সময়েও শিরোপা নির্ধারণী ম্যাচে গোলশূন্য সমতাই বজায় থাকে।
ভোরের আকাশ/এম