শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

তামিম ইকবালকে মোহাম্মদ নবীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তামিমের উদ্দেশে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করিয়েছে তামিম ইকবাল। সেখানে তার সতীর্থ হিসেবে ছিলেন মোহাম্মদ নবী। সাবেক সতীর্থের সঙ্গে একটি ছবি শেয়ার করে করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনে নবী লেখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে খেলার মাঠে দুর্দান্ত ছিলেন। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে নতুন দায়িত্বেও সফল হবেন। আপনার এই নতুন জার্নিতে অনেক অনেক শুভকামনা।'

এর আগে গত সোমবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালকে এডহক কমিটির সভাপতি করে জাতীয় ক্রিকেট পরিষদ (এনএসসি)। তিন মাস মেয়াদের ১১ সদস্যের কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে চারজন সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র। ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী।
এছাড়া আছেন মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে বিএনপির উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে। 

এদিকে এনএসসি কর্তৃক সেই গঠিত তদন্ত কমিটির রিপোর্টকে ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে তামিমের এডহক কমিটি অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন তিনি। 

 

ভোরেরআকাশ/সু.পা

মোহাম্মদ নবীর অভিনন্দন

শেয়ার করুন: