শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সন্ধ্যায় ঢাকায় ফিরছে সাফজয়ী যুবারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

শিরোপা নিয়ে আজ শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছাবে।

গতকাল মালদ্বীপে আসরের ফাইনাল ম্যাচে ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বীরত্ব দেখিয়ে ভারতের দুটি শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এরপর রোনান সুলিভানের নেওয়া শেষ শটে শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের।

শিরোপা জেতার পর সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন,‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

ভোরের আকাশ/আ.র

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

শেয়ার করুন: