শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

অপরাজিত থেকেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নাহিদা আক্তারের বিষাক্ত ঘূর্ণি আর ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হার না মানা ফিফটি, এই দুইয়ে ভর করে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে রোববার সকালে ডাচদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই পেরিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।ৎ

বাছাইপর্বে গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার সিক্স; টানা সাত ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে পা রাখল জ্যোতিরা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নাহিদা আক্তারের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস।

মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে ডাচরা যখন চরম বিপর্যয়ে, তখন হাল ধরেন রবিন রাইক ও সানিয়া খুরানা। তাদের ৭৮ রানের জুটির ওপর ভর করে ১০০ পার করে ডাচরা। নাহিদা ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা, স্বর্ণা ও রাবেয়া নেন ১টি করে উইকেট। ৩৯ রান করা রাইককে ইনিংসের শেষ ওভারে ফেরান মারুফা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশও। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন অধিনায়ক জ্যোতি ও শারমিন সুলতানা সুপ্তা। সুপ্তা ব্যক্তিগত ১৫ রানে ফিরলে সোবহানা মোস্তারিকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়েন জ্যোতি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নিয়ে ৫০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। অন্যপ্রান্তে ৩৩ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন সোবহানা।

পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারি। ৭ ম্যাচে ১৪৫.৫৫ স্ট্রাইক রেটে ২৬২ রান করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শিরোপা জয়ের এই আত্মবিশ্বাস নিয়ে এবার ইংল্যান্ডের বিমান ধরবে টাইগ্রেসরা।

ভোরের আকাশ/আ.র

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন: