শিরোনাম
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্য

সাফের চূড়ান্ত দল থেকে বাদ ঈসা ফয়সাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একসময় জাতীয় ফুটবল দলের নিয়মিত ডিফেন্ডার ছিলেন ঈসা ফয়সাল। তবে গত দুই বছর ধরে দলে তাঁর উপস্থিতি অনিয়মিত। কখনো একাদশে সুযোগ পাচ্ছেন, আবার কখনো প্রাথমিক দলেও জায়গা হচ্ছে না। এবার সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এক সপ্তাহ অনুশীলনের পর জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন এই ডিফেন্ডার। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

থমাস ডুলি বাংলাদেশের কোচ হয়ে আসার পর সান মারিনোর বিপক্ষে প্রথম একাদশে খেলেছিলেন ঈসা। এরপর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে এবার সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছেন এই ডিফেন্ডার।

রোনান ও ঈসা ফয়সাল বাদ পড়ায় পরবর্তী সময়ে ক্যাম্পে ডাক পাওয়া তাজ উদ্দিন ও আব্দুল্লাহ ওমর সজীব ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন। এদিকে বিশ্বনাথ, সোহেল ও কাজেম চোটে থাকলেও তাঁরা অনেকটাই সুস্থ হয়ে ওঠার পথে।

আরও পড়ুন

ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

আগামী ১৮ অক্টোবর সাফে ২৮ সদস্যের চূড়ান্ত তালিকা জমা দেওয়ার কথা ছিল। বাংলাদেশের কোচ ডুলি নির্ধারিত সময়ের মধ্যে ২৮ জনের নাম ফেডারেশনে জমা দিয়েছেন। তবে ম্যানেজারের তথ্য অনুযায়ী, বাফুফে এখনো সেই তালিকা সাফে পাঠায়নি। এ কারণেই পরবর্তী সময়ে আরও দুজনকে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। আগামীকাল সাফে চূড়ান্ত তালিকা পাঠানোর কথা রয়েছে বাফুফের।

বাংলাদেশ দল আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে। এদিকে আজ ঢাকায় পৌঁছেছে ভুটান দল। আগামীকাল দুপুরে শ্রীলঙ্কা দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ভারত ও পাকিস্তান দলেরও আসার কথা রয়েছে।

 

শেয়ার করুন: