শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

টস জিতে ব্যাটিংয়ে আইরিশরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের অলিখিত ফাইনাল।

একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছিল। পরের ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে সমতা ফেরায়। ১-১ এ সিরিজ, শেষ ম্যাচের পর একটি দলের হাতে উঠবে ট্রফি।

প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম। শেষ ম্যাচের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এবার একাদশেও জায়গা পেলেন। শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হয়েছে। নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ বাদ পড়েছেন।

বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রেস, ক্রেইগ ইয়াং, বেন হোয়াইট।

ভোরের আকাশ/এসএইচ

আয়ারল্যান্ডবাংলাদেশ

শেয়ার করুন: