শিরোনাম
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেমির বাধা পার হতে পারল না জুনিয়র টাইগাররা। সেমি ফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই।

এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। ব্যাটারদের মতো টাইগার বোলাররাও কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি।

আরও পড়ুন

হামজা-ফারহানের প্রশংসায় ডুলি

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা। ব্যর্থ ছিলেন জারিফ সিয়াম, কাউসার আহমেদরা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। তবে আরেক প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল।

গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিম, অধিনায়ক ফরিদ হাসান ফয়সালরা রানের দেখা পাননি। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: