শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

গলির ক্রিকেটার যাদব এখন ব্যাটারদের আতঙ্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোটবেলায় একটু সময় পেলেই বাড়িতে খুঁজে পাওয়া যেত না তাকে। পাড়ার গলি কিংবা উঠোনেই টেনিস বল দিয়ে ক্রিকেট খেলায় মেতে থাকতেন। কিন্তু ছেলের এই ক্রিকেটপ্রীতি মেনে নিতে পারতেন না তার বাবা। ফলে প্রায়ই বকাঝকা তো ছিলই, সঙ্গে মারও খেতে হতো। সেই ছেলেই এখন ব্যাটারদের জন্য ভয়ংকর হয়ে উঠেছেন। কথা হচ্ছে দিল্লির তরুণ পেসার প্রিন্স যাদব-কে নিয়ে।

দিল্লির নাজাফগরের দরিয়াপুর খুর্দ গ্রামে বড় হয়েছেন প্রিন্স, যেটি ভারতীয় কিংবদন্তি বীরেন্দর শেবাগ-এর জন্মস্থান হিসেবেও পরিচিত। ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় প্রতিটি টেনিস বলের ম্যাচেই খেলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে প্রিন্স বলেন, বাসায় খেলাধুলা নিয়ে অনেক বকুনি ও মার খেয়েছেন। তবে কখনো পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেননি। শুধু খেলাটাকে উপভোগ করতেন।

গড়নে খুব লম্বা নন, পাতলা শরীর—প্রথম দেখায় তাকে ভয়ংকর পেসার মনে নাও হতে পারে। তার বাবা রেলওয়ে পুলিশের চাকরিতে ছিলেন, আর সংসারের বড় অংশ চলত গম চাষ থেকে। তাই ছেলের ভবিষ্যৎ নিয়ে পরিবারের দুশ্চিন্তা অস্বাভাবিক ছিল না।

তবে সময় বদলেছে। ২৪ বছর বয়সেও টেনিস বল ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া এই তরুণ এখন ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা করে নিয়ে নজর কাড়ছেন। টেনিস বল দিয়েই নিজের গতিকে আরও শাণিত করেন বলে জানান তিনি। এমনকি অবসর সময় পেলেই মাঠে না গিয়ে খেতেও কাজ করতে চলে যান—চাষাবাদ তার খুব প্রিয়।

সম্প্রতি এক ম্যাচে দুর্দান্ত বোলিং করে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন প্রিন্স। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট। চলতি আসরে ইতোমধ্যে একাধিক ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন এই পেসার।

তার ইয়র্কার বিশেষভাবে প্রশংসিত। কোচদের মতে, সুইং, গতি আর বৈচিত্র—সব মিলিয়ে একজন পূর্ণাঙ্গ ফাস্ট বোলার হওয়ার সব উপাদানই আছে তার মধ্যে।

তবে পথটা সহজ ছিল না। বয়স জালিয়াতির অভিযোগে একসময় নিষিদ্ধও হয়েছিলেন তিনি। সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু পরিবার পাশে ছিল, আর এক কোচের তত্ত্বাবধানে নীরবে অনুশীলন চালিয়ে গেছেন। নিষেধাজ্ঞা শেষে আরও শক্তভাবে ফিরে আসেন তিনি।

এখন দেশের উদীয়মান পেসারদের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিন্স। আর সবচেয়ে বড় পরিবর্তন—যে বাবা একসময় ক্রিকেট খেলার জন্য মার দিতেন, তিনিই এখন ছেলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।

ভোরের আকাশ/সু.পা

যাদব এখন আতঙ্ক

শেয়ার করুন: