পেনাল্টি থেকে ওইয়েরজাবালের গোল, এগিয়ে গেল স্পেন

পেনাল্টি থেকে মিকেল ওইয়েরজাবালের শেষ ৫ পেনাল্টিতেই গোল এসেছিল। আজকের গুরুত্বপূর্ণ সময়েও তিনি কোনো ভোল করেননি।
অবিশ্বাস্য গতিতে নেন পেনাল্টিটা। বাম পাশে ঝাঁপ দিয়েছিলেন মাইক মেনিওঁ, কিন্তু বলের গতির কাছে হার মানেন তিনি। বল গিয়ে আছড়ে পড়ে জালে।
মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের ২১ মিনিটে এগিয়ে গেল স্পেন। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে স্পেন।
ভোরের আকাশ/এম