একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরিয়ন বৃষ্টি বাগড়ায় টেস্টের টস সময়মতো অনুষ্ঠিত হয়নি। লাঞ্চের সময় পেরিয়ে বৃষ্টি থামলে টস অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে ব্যথা অনুভব করেন মুশফিক। আর হাসান মাহমুদ ডান কনুইয়ের চোটে পড়ে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে যান। এছাড়া বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজও। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, লিটন কুমার দাস, খালেক আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকেরম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।
ভোরের আকাশ/সু.পা