শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রিকেটাররা সেহরি সম্পন্ন করে সরাসরি টিম হোটেলে যান।

সোমবার (৯ মার্চ) থেকে অনুশীলন শুরু করবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন তরুণ দল। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

দেশ ছাড়ার আগে হোম ভেন্যুতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

তিনি বলেন, “বাংলাদেশ হোম ভেন্যুতে কঠিন প্রতিপক্ষ। সবসময়ই তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। তারা কন্ডিশন থেকেও সাহায্য পায়। তবে আমাদের যে কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে, তাদের সেখানে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। যা সিরিজে কাজে দেবে। জুনিয়ররাও তাদের কাছ থেকে শিখতে পারবে।”

এর আগে শনিবার (৭ মার্চ) ঢাকায় পা রাখেন কোচ মাইক হেসনসহ কোচিং স্টাফের পাঁচ সদস্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ তারিখ বাংলাদেশে আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সংকট অনিশ্চয়তায় ফেলে দেয় সিরিজটির ভাগ্য।

তবে সব শঙ্কা দূরে ঠেলে পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে একদিন আগেই বাংলাদেশে আসে পাকিস্তান দল।

পাকিস্তান স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।

ভোরের আকাশ/আ.র

পাকিস্তান ক্রিকেট দল

শেয়ার করুন: