শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

বাছাইপর্ব পেরিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশী মেয়েরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর হলো অলিম্পিক। এরপর মাল্টি-স্পোর্টস ডিসিপ্লিন হিসেবে বিবেচনা করা হয় এশিয়ান গেমসকে। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে নিয়মিত অংশগ্রহণ করছে। শুরু থেকেই পুরুষ হকি দল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী হকি দল।

এশিয়ান গেমসে নারী হকিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে এশিয়ান হকি ফেডারেশন ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাইপর্বের আয়োজন করেছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। এর মাধ্যমে এশিয়ান গেমসের টিকিটও নিশ্চিত করেন অর্পিতা পালরা। এশিয়ান হকি ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাছাইপর্ব থেকে মোট ছয়টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই অন্তত রানার্স-আপ নিশ্চিত হতো। তবে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা ২–১ গোলে হংকংকে হারিয়ে সেই লক্ষ্য ছাড়িয়ে যায়।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় সাত। কিছুক্ষণ পর চাইনিজ তাইপে যদি উজবেকিস্তানকে হারায়, তবে তাদেরও সাত পয়েন্ট হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। ড্র করলে চাইনিজ তাইপে হবে গ্রুপ রানার্স-আপ। আর উজবেকিস্তান জিতলে তারা ছয় পয়েন্ট নিয়ে তাইপেকে টপকে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠবে।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় হংকং। পরে বাংলাদেশ সমতায় ফেরে। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এমার বাড়ানো বল হংকংয়ের গোলরক্ষক আটকাতে ব্যর্থ হন, আর সেই বল থেকে দারুণ দক্ষতায় গোল করেন কনা। এই কোয়ার্টারে বাংলাদেশ আরও কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই চেষ্টা করেও আর গোল করতে পারেনি।

বাংলাদেশে হকির ইতিহাস পুরোনো হলেও নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল আগে ছিল না। এবারই প্রথম হকি ফেডারেশন সিনিয়র নারী দল গঠন করেছে। বিকেএসপির নারী খেলোয়াড়রাই মূলত এই দলে জায়গা পেয়েছেন। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে নেমেই চমক দেখিয়েছে মেয়েরা। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে দুর্দান্ত লড়াই করে ৫–৫ গোলে ড্র করে তারা। পরের ম্যাচে উজবেকিস্তানকে ২–১ গোলে হারিয়ে অভিষেক জয় তুলে নেয় দলটি। আর হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে নারী হকির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ।

ভোরের আকাশ/সু.পা

এশিয়ান গেমসের হকি

শেয়ার করুন: