শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

অষ্টমবারের মতো এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিততে খুলনা বিভাগের সামনে সমীকরণ ছিল সহজ—হার এড়ালেই নিশ্চিত হবে চ্যাম্পিয়নশিপ। তবে শুধু হার এড়ানো নয়, দাপুটে জয় দিয়েই এবারের আসর শেষ করেছে দলটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এনসিএল শিরোপা জিতেছে খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে রংপুর বিভাগ ৩৩৮ রান সংগ্রহ করে। জবাবে খুলনা অলআউট হয় ৩২২ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রংপুর গুটিয়ে যায় ১৮৪ রানে। ফলে জয়ের জন্য খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।

লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২৩ রান। ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিজয়। এরপর কালাম সিদ্দিকিকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তামিম। ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৫৫ বলে ৩৬ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কালাম।

মাত্র এক উইকেট হারিয়ে ৪০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সফর আলী।

এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান। একই ইনিংসে বল হাতে চার উইকেট নেন সফর আলী। খুলনার শিরোপা জয়ের মধ্য দিয়ে এবারের আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেট বিভাগকে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: