শিরোনাম
নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

আফগানিস্তানের বিপক্ষে ১৮৭ রানের পুঁজি দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জোড়া ফিফটিতে আফগানিস্তানের সামনে ৬ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ জিততে হলে আফগানদের করতে হবে ১৮৮।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামকে (৮ বলে ৫) তুলে নেন ফজলহক ফারুকি।

তবে শুরুর ধাক্কা সামলে উঠেন রায়ান রিকেলটন আর কুইন্টন ডি কক। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৩ রান তোলে প্রোটিয়ারা।

এরপর হাত খোলেন এই দুই ব্যাটার। ৬১ বলে ১১৪ রানের বিধ্বংসী জুটি গড়েন রিকেলটন-ডি কক। ৪১ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৫৯ রান করে রশিদ খানের বলে ডি কক সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি।

ওই ওভারেই রশিদ ফেরান ২৩ বলে ফিফটি হাঁকানো রিকেলটনকে। ২৮ বলে ৬১ রানের ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ডেওয়াল্ড ব্রেভিস ১৯ বলে ২৩ করে আউট হন। ১৮তম ওই ওভারেই ওমরজাই ফেরান ত্রিস্তান স্টাবসকে (১)।

শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ২০ আর মার্কো জানসেন ৬ বলে ১৬ রানের দুটি ক্যামিও উপহার দেন।

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৩টি আর রশিদ খান নেন ২টি উইকেট।

ভোরের আকাশ/ র.ই

 

সর্বোচ্চ উইকেটএইডেন মার্করাম

শেয়ার করুন: