শিরোনাম
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২

জ্যাকবসের ২১ ছক্কায় বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটার বেভন জ্যাকবস নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তিনি খেলেছেন ১৩৬ রানের ঝলমলে ইনিংস। জ্যাকবস এবার ঘরোয়া ৫০ ওভারের ফোর্ড ট্রফিতে ঝড় তুলেছেন। ১৩৭ বলে অপরাজিত ২০২ রান করার পথে হাঁকিয়েছেন ২১টি ছক্কা।

ইডেন পার্কে চার নম্বরে ব্যাট করতে নেমে ওটাগোর বোলারদের রীতিমতো শাসন করেছেন এই কিউই ব্যাটার। নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। তার ইনিংসে ছিল অবিশ্বাস্য ২১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিউজিল্যান্ডের কোনো ব্যাটারের এক ইনিংসে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

বিশ্বরেকর্ড ছুঁতে অবশ্য আর মাত্র দুটি ছক্কা দরকার ছিল জ্যাকবসের। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ডটি অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের দখলে। ২০১৮ সালে সিডনিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রান করার পথে তিনি ওই রেকর্ড গড়েছিলেন।

আরও পড়ুন

গুরুতর চোটে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন

নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন জ্যাকবস। এর আগে এই কীর্তি গড়েছিলেন জেমি হাও (২০১২), মার্টিন গাপটিল (২০১৫) ও চ্যাড বোয়েস (২০২৪)। এখন পর্যন্ত সব ধরনের লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে এটি ছিল জ্যাকবসের মাত্র ৩৩তম ম্যাচ। তবে ২০২৪ সালের শেষদিকে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এখনও ওয়ানডে কিংবা টেস্টে তার অভিষেক হয়নি।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম জ্যাকবসের। তার বয়স যখন তিন বছরের কাছাকাছি, তখন পরিবারের সঙ্গে তিনি নিউজিল্যান্ডে পাড়ি জমান। ২০২৩-২৪ মৌসুমের সুপার স্ম্যাশে নিজেকে নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন এই ব্যাটার। ক্যান্টারবুরি কিংসের হয়ে ফিনিশারের ভূমিকায় খেলেছিলেন তিনি। ৬ ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইকরেটে করেন ১৩৪ রান। টুর্নামেন্টে অন্তত ৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে তার চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল শুধু ডগ ব্রেসওয়েলের (২০২.০২)।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: