শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হারল বাংলাদেশ
ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হারল বাংলাদেশ

কলম্বোর রেসকার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত যুব সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের। নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হলেও টাইব্রেকারে ভারত ৪-১ গোলে জয়ী হয়ে তৃতীয়বারের মতো রানার্সআপ হলো বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই চার মিনিটে ভারত প্রথম গোল করে লিড নেয়। এরপর ২৫ মিনিটে মোহাম্মদ মানিক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে হেড দিয়ে সমতা ফেরান। ৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত। বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ পায়, তবে গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে নাজমুল হুদার শট বারে লেগে ফিরে আসে এবং সাব্বির ইসলামের শট পোস্টের বাইরে যায়। ৮৭ মিনিটে পেনাল্টির দাবি করেছিলেন বাংলাদেশি খেলোয়াড়রা, কিন্তু তা মানা হয়নি। অতিরিক্ত সময়ে ঈশান হাবিব রিদুয়ান সমতা ফেরান।

তবে টাইব্রেকারে ভারত চারটি শট থেকে চারটি গোল করে ৪-১ ব্যবধানে জয়লাভ করে। বাংলাদেশ তিনটি শট থেকে মাত্র একটি গোল করতে পারে। এই ফলাফলে বাংলাদেশ রানার্সআপ হিসেবে মাঠ ছাড়ে, আর ভারতের কাঁধে উঠে যায় যুব সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশ

শেয়ার করুন: