শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

৩৮ মিনিটে পাঁচ গোল, লিগ ওয়ানে আবদাল্লাহ সিমার ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেন্সের তারকা আবদাল্লাহ সিমা ফুটবল মাঠে একের পর এক গোল করে ইতিহাস গড়েছেন। ফরাসি লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিপক্ষে মাত্র ৩৮ মিনিটের ব্যবধানে পাঁচ গোল করেছেন লেন্সের এই সেনেগালিজ ফরোয়ার্ড। তার অবিশ্বাস্য নৈপুণ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় পেয়েছে লেন্স।

শনিবার (২৮ নভেম্বর) রাতে অ্যাঙ্গার্সের মাঠে ম্যাচের ২০ মিনিটে আমিন এল ওয়াজ্জানির গোলে পিছিয়ে পড়ে লেন্স। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে প্রথম গোল করে সমতা ফেরান সিমা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। এবারও গোল করেন এল ওয়াজ্জানি।

এরপর শুরু হয় সিমার গোল উৎসব। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ছয় মিনিট পর ৭০ মিনিটে আবারও জালের দেখা পান এই ফরোয়ার্ড। ৭৬ মিনিটে ফ্লোরিয়ান তোভাঁর পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন সিমা। আর ৮১ মিনিটে ফ্লোরিয়ান সোতোকা ও তোভাঁর আক্রমণ থেকে হেডে পঞ্চম গোল করে নিজের কীর্তি পূর্ণ করেন তিনি।

সব মিলিয়ে ৪৩ থেকে ৮১ মিনিট—৩৮ মিনিটের মধ্যে পাঁচ গোল করেছেন সিমা। লিগ ওয়ানের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা মাত্র ১৭তম খেলোয়াড় তিনি। ২০১৪ সালে নিসের হয়ে গেঙ্গাঁর বিপক্ষে পাঁচ গোল করেছিলেন কার্লোস এদুয়ার্দো। এরপর ফরাসি লিগে এক ম্যাচে পাঁচ গোলের দেখা মিলল আবার।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ম্যাচে পাঁচ গোল করার ঘটনাও বিরল। ২০১৮ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে ফর্তুনা ডুসেলডর্ফের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন লুকা ইয়োভিচ। এরপর সিমাই প্রথম খেলোয়াড়, যিনি এমন কীর্তি গড়লেন।

আরও পড়ুন

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমা বলেন, ‘সত্যি বলতে, এটা অসাধারণ কিছু। এই রাত আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এটা চিরদিনের জন্য স্মৃতিতে খোদাই হয়ে থাকবে।’

সতীর্থদের অবদানের কথাও তুলে ধরেছেন সিমার। তার ভাষায়, ‘সতীর্থদের ছাড়া এটা কঠিন হয়ে যেত। সতীর্থরা না থাকলে আমি কখনোই পাঁচ গোল করতে পারতাম না। তাদের ধন্যবাদ জানাই। তবে আমার কাছে দলীয় সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: