শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ডিফেন্ডার থেকে গোলরক্ষক, ফকনারের অবিশ্বাস্য কীর্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইংলিশ ফুটবলে রোমাঞ্চকর এক রূপকথার জন্ম দিলেন ট্রানমেয়ার রোভার্সের ডিফেন্ডার ববি ফকনার। নিয়মিত গোলরক্ষক চোট পেয়ে মাঠ ছাড়ার পর গ্লাভস হাতে পোস্টের নিচে দাঁড়িয়ে দলকে রক্ষা করলেন তিনি। পোর্ট ভেলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নায়ক এখন এই ডিফেন্ডারই।

পোর্ট ভেলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর চোটের কারণে মাঠ ছাড়েন ট্রানমেয়ারের মূল গোলরক্ষক হ্যারিসন মেল। দলে কোনো ব্যাকআপ গোলরক্ষক প্রস্তুত না থাকায় কঠিন পরিস্থিতিতে পড়ে ট্রানমেয়ার। তখন দলের প্রয়োজনে নিজেই গোলরক্ষকের গ্লাভস হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন ডিফেন্ডার ববি ফকনার।

ফকনার গোলবারের নিচে দাঁড়ানোর সময় ট্রানমেয়ার ১-০ গোলে পিছিয়ে ছিল। গোলরক্ষক হিসেবে কোনো অভিজ্ঞতা না থাকলেও দ্বিতীয়ার্ধের বাকি সময়জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি নিখুঁতভাবে বেশ কয়েকটি আকাশপথের বলও ক্লিয়ার করেন ফকনার।

আরও পড়ুন

ফিফার নেতৃত্বে পরিবর্তন চান বর্তমান-সাবেক ফুটবলাররা

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গোলরক্ষকের দায়িত্ব নেওয়ার পর পুরো সময়ে নিজের জালে আর কোনো গোল ঢুকতে দেননি তিনি। ফকনারের বীরত্বপূর্ণ পারফরম্যান্সের ওপর ভর করে ট্রানমেয়ার রোভার্স ম্যাচে সমতা ফেরায়। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে দলটি।

ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের প্রশংসায় ভাসছেন ফকনার। একজন ডিফেন্ডার হয়েও জরুরি মুহূর্তে গোলরক্ষকের দায়িত্ব নিয়ে দলকে হার থেকে বাঁচিয়ে ফুটবলপ্রেমীদের কাছে অনন্য এক গল্পের জন্ম দিয়েছেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: