শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিফার নেতৃত্বে পরিবর্তন চান বর্তমান-সাবেক ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফার উপদেষ্টামণ্ডলীর এক সদস্যসহ সুপরিচিত বর্তমান ও সাবেক খেলোয়াড়রা বিশ্ব ফুটবল সংস্থার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছেন। বিভিন্ন কনফেডারেশনের আস্থা হারানোর পর এবার ফুটবলারদের বিরোধিতার মুখেও পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেলের পক্ষে এক বিবৃতিতে ফিফার শীর্ষ পদে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টের শেষে তিনি লেখেন, ‘যথেষ্ট হয়েছে।’ তাঁর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আরও কয়েকজন সুপরিচিত ফুটবলার। তাঁদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লুসি ব্রোঞ্জ এবং ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এমানুয়েল পেতিত।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বেসরকারিকরণের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করেন সুইস-ইতালিয়ান এই প্রশাসক। এর মধ্যেই চলমান বিতর্কে এবার খেলোয়াড়দের পক্ষ থেকেও প্রকাশ্যে আপত্তি জানানো হলো।

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তের মতোই খেলোয়াড়দের মধ্যেও একই উদ্বেগ বিরাজ করছে। তাঁদের মতো আমরাও দেখেছি, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় খেলাটি তার মূল মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, বড় বড় সিদ্ধান্ত খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে। এমনকি যারা এই খেলাটিকে বাঁচিয়ে রেখেছেন, সেই ভক্তদেরও তোয়াক্কা করা হচ্ছে না। পরিবর্তন এখন অপরিহার্য।’

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ ৩২২৬ টন পণ্য ধ্বংস

ইনফান্তিনোকে উদ্দেশ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্ষমতা তাঁকে অন্ধ করে দিয়েছে। তাঁর নিজস্ব স্বার্থ এবং ফুটবলের জন্য যা সর্বোত্তম—এই দুটির মধ্যে পার্থক্য করার সামর্থ্যও তিনি হারিয়ে ফেলেছেন।’

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে চুপ থাকা অসম্ভব। আমরা সব স্টেকহোল্ডারকে এগিয়ে আসার এবং আমাদের ফুটবলের ভবিষ্যৎকে নতুন করে সাজাতে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।’ ফুটবলারদের এমন প্রকাশ্য অবস্থান ফিফার নেতৃত্ব নিয়ে চলমান বিতর্ককে আরও জোরালো করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: