টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা হলো টস হেরে। মঙ্গলবার (১১ নভেম্বর)সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি।
সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দল আয়ারল্যান্ড। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে হাসান মুরাদের।
২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এর আগে একবারই এই দুই দেশ টেস্ট সিরিজ খেলেছে। যেখানে বাংলাদেশ ১-০ তে সিরিজ জিতেছিল।
ভোরের আকাশ/তা.কা