শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

রাজস্থান রয়েলসের কোচ রাহুল দ্রাবিড়ের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অনেক বছর পর ভারতকে আইসিসি টি২০ বিশ্বকাপ জিতিয়ে দেশটির জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বের সমাপ্তি ঘটান রাহুল দ্রাবিড়। কিংবদন্তি ক্রিকেটার এরপর রাজস্থান রয়েলসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এক মৌসুম পরই পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়।

কিছু কাঠামোগত পরবর্তন আনছে রাজস্থান রয়েলস। তারই অংশ হিসেবে রাহুলকে আরও বড় পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজস্থান। তাতে সাড়া দেননি তিনি।

রাজস্থান রয়েলস সোস্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, ‘২০২৬ আইপিএল মৌসুমের আগে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়েলসের সঙ্গে তার চুক্তির ইতি টানছেন। তাকে ক্লাবের পক্ষ থেকে আরও বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন। রাজস্থান রয়েলস, খেলোয়াড় এবং কোটি ভক্তের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।’

রাজস্থান রয়েলসের সঙ্গে রাহুলের সম্পর্ক দীর্ঘ। ২০১১ সালে খেলোয়াড় হিসেবে যোগ দেন তিনি। ২০১২ ও ২০১৩ মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে রাজস্থানের পরিচালক ও ২০১৫ সালে ছিলেন মেন্টর। রাহুল আইপিএলে কোচিং করাতে চাইলে তার সামনে কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্নৌ সুপার জায়ান্টে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।  

কেকেআর চন্দ্রকান্ত পন্ডিতকে ছাঁটাই করেছে। লক্ষ্নৌতেও নেই কোন হেড কোচ। রাজস্থানের বোর্ড ডাইরেক্টর হিসেবে কুমার সাঙ্গাকারা আছেন। দলটি আইপিএলের প্রথম আসর ২০০৮ সালে শিরোপা জিতলেও ২০২২ সাল ছাড়া ফাইনালে উঠতে পারেনি।

ভোরের আকাশ/জাআ

রাজস্থান রয়েলসকোচপদত্যাগ

শেয়ার করুন: