শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

রোমাঞ্চকর জয়ে ভারতের সিরিজ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ২১০ রানের অল্প পুঁজি নিয়েই নিউজিল্যান্ডকে রুখে দিল ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২২ রানের রোমাঞ্চিত জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২০৯ রান করে ভারত। জবাবে ১৮৭ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড সহজ জয়ই পাবে, এমনটিই ভেবেছিলেন সবাই। কিন্তু ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে কিউইরা। পরে জয়ের কাছাকাছি গেলেও ম্যাচ জেতা আর সম্ভব হয়নি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি খেলেন ড্যান ফক্সক্রফট। ২৪ রান করে করেন নিক কেলি ও মিচেল স্যান্টনার। এছাড়া ২২ রান আসে ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পার করতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অর্শদিপ। দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।

এর আগে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ৭ রানে ওপেনার রোহিত শর্মা ও ৫ রানে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি আউট হন। আর ১৮ রানে থামেন ঋতুরাজ গায়কোড।

আরও পড়ুন

তানজিদের ফিফটিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

চতুর্থ উইকেটে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। কিন্তু ২২ রানে শ্রেয়াস আউট হলে ভাঙে ৫২ রানের জুটি। এদিকে ব্যক্তিগত ৪৬ রানে থামেন অক্ষরের ইনিংস।

পরে ৪৬ রানের ক্যামিও ইনিংস খেলেন ইশান কিশান। ২২ রান আসে নমন ধীরের ব্যাট থেকে। এছাড়া আকিব নবি ৫, ইয়াশ ঠাকুর ০, মোহাম্মদ সিরাজ ১৪ ও অর্শদিপ সিং ১৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার। আর দুটি উইকেট নেন ম্যাথিউ ফিশার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: