শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

তানজিদের ফিফটিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিষেক ম্যাচ খেলতে নেমে কাগিসো রাবাদার করা প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন মাহফিজুল ইসলাম রবিন। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত’র বিদায়ে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। 

তবে শুরুর ঝড় সামলে হাফসেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি বেধে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৯১ রান।

চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত তানজিদ-হৃদয় মিলে ৬৯ রান যোগ করেছেন। টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরি পূর্ণ করা তানজিদ তামিম ৮২ বলে ৯টি চারের বাউন্ডারিতে ৫১ এবং হৃদয় ৪৩ বলে ২৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন হৃদয়।  

এর আগে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। কিন্তু তার শুরুটাই হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন মার্কো জানসেনের হাতে। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফিরলেন রবিন।

আরও পড়ুন

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায়, কাঠগড়ায় কোচ ডুলি

এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার হালকা বাউন্স হওয়া বলে উইকেটের পেছনে ধরা পড়লেন মুমিনুল হক। ডিফেন্ড করতে চাইলেও বল তার ব্যাট ছুঁয়ে যায়। তিনে নামা অধিনায়ক শান্তকে ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু রাবাদার ইনসুইংয়ে বোঁকা বনে গেছেন তিনি। তার ড্রাইভ খেলতে চাওয়া ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে কয়েক পাক খেয়ে পড়ে। ২৩ বলে ১২ রান করে শান্ত।

এরপর দেখেশুনে আগাচ্ছে হৃদয়-তানজিদ জুটি। যদিও দুজনেই একবার করে ‍উইকেটের সুযোগ তৈরি করেছিলেন। তবে সেগুলো ফিল্ডারদের জন্য বেশ কঠিন ছিল। বাংলাদেশ চাইবে দুজনের ব্যাটে চড়ে যতটা সম্ভব নিজেদের পুঁজিটা বাড়িয়ে নেওয়া যায়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: