শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাটিং ধস সামলে বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আমিরাতকে ৩৪ রানে হারিয়ে বাংলাদেশ নারী দলের জয়। ছবি: সংগৃহীত
আমিরাতকে ৩৪ রানে হারিয়ে বাংলাদেশ নারী দলের জয়। ছবি: সংগৃহীত

বাঁচা-মরার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই জয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেসরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। শুরুতেই ৮ রানে ২ উইকেট হারানোর পর জুরাইরা ও নিগার সুলতানা মিলে ২৯ রানের জুটি গড়েন। এরপর আবারও ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৫৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে ৩৮ রান করেন শারমিন আক্তার সুপ্তা। তাঁর ব্যাটিংয়ে কোনোভাবে ১০০ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতকে আটকে দিয়ে ৩৪ রানের জয় তুলে নেয় টাইগ্রেসরা।

ম্যাচ শেষে দ্রুত ছয় উইকেট হারানোর বিষয়ে সংবাদ সম্মেলনে সুপ্তা বলেন, এমন পরিস্থিতি মাঝেমধ্যে হতেই পারে। তাঁর মতে, শুরুতে দ্রুত কয়েকটি উইকেট পড়ে গেলে উইকেটে টিকে থেকে টেইলএন্ডারদের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করা প্রয়োজন।

১০০ রান পার করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করে সুপ্তা বলেন, নাহিদা দারুণ সহযোগিতা করেছে। তার কাছ থেকে আত্মবিশ্বাস পেয়ে ব্যাটিং চালিয়ে যেতে পেরেছেন তিনি। দলের বোলিং শক্তির ওপর আগে থেকেই আস্থা থাকায় ১০০ রান পার করতে পারাটাও স্বস্তির ছিল বলে জানান সুপ্তা।

আরও পড়ুন

এলদেন্সের মালিকানা নিতে মেসির প্রাথমিক চুক্তি

সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সুপ্তার কণ্ঠে অবশ্য চাপের চেয়ে আত্মবিশ্বাসই বেশি। তাঁর মতে, ভারত শীর্ষ দলগুলোর একটি। চ্যাম্পিয়ন হতে হলে এমন শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে হবে। তাই ভারতের বিপক্ষে খেলার সুযোগকে চাপ হিসেবে না দেখে আনন্দের বিষয় হিসেবেই দেখছেন তিনি।

নিজের ব্যাটিং নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলেও জানান সুপ্তা। টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শকরা চার-ছক্কার পাশাপাশি বাউন্ডারি দেখতে চান। তবে সবসময় সে ধরনের ব্যাটিং সম্ভব নয় বলে মনে করেন তিনি। পিচ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটাই একজন ক্রিকেটারের দায়িত্ব বলেও উল্লেখ করেন বাংলাদেশের এই ব্যাটার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: