শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

ওয়েস্ট ইন্ডিজের স্পিনে দিশেহারা বাংলাদেশ, মিরপুর টেস্টে ১০৬ রানের লিড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সুযোগ ছিল সেই লিডকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলার। কিন্তু উল্টো ক্যারিবীয় স্পিনারদের ঘূর্ণিতে নিজেরাই এখন বিপর্যস্ত স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩০ অক্টোবর) তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৯ রান। এতে স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। জাকের আলি অনিক ও নাঈম হাসান ১৮ রান করে অপরাজিত আছেন। শেষ দুই দিনে এই লিড কতটা বাড়াতে পারে বাংলাদেশ, এখন সেটিই দেখার বিষয়।

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই শামার জোসেফের লেগ স্টাম্পের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার শূন্য রানেই ফেরেন। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের জুটিতে বাংলাদেশের লিড ৫০ রান ছাড়ায়। তবে ইনিংসের ১১তম ওভারে মাত্র তিন বলের ব্যবধানে ফিরে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও তাওহিদ হৃদয়। কেমার রোচের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ১৩ রান করেন সাদমান। অন্যদিকে, আগের ইনিংসে ৪২ রান করা হৃদয় এবার কোনো রান না করেই সাজঘরে ফেরেন। শামার জোসেফকে মিড-অনে ক্যাচ দেন তিনি।

এরপর ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নামেন জাকের আলি অনিক। দলের খাতায় আর এক রান যোগ হতেই মিরপুরে বৃষ্টি নামে। ফলে নির্ধারিত সময়ের আগেই চা বিরতি দেওয়া হয়। বিরতির আগে মাত্র ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

চা বিরতির পর মাঠে নেমেই উইকেট হারান লিটন কুমার দাস। জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১০ বলে ৪ রান করেন তিনি। এরপর ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ। জাকের আলির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে ৯ রান করে ওয়ারিকানের বলে আউট হন তিনি।

এরপর ক্রিজে এসে জাকের আলির সঙ্গে দিন শেষ করেন নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণের বিপক্ষে এই জুটি কতটা প্রতিরোধ গড়তে পারে, তা-ই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে অর্ধশতক তুলে নেন তেজনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করার পর শরিফুল ইসলামের বলে স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে জাস্টিন গ্রিভসের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন চন্দরপল।

গ্রিভসও ভালো ব্যাটিং করছিলেন। একবার মুমিনুল হকের হাত থেকে সহজ ক্যাচ ছুটে যাওয়ায় জীবন পান তিনি। তবে শেষ পর্যন্ত নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ব্যাটার। ১০৩ বলে ২ চারে ৪৬ রান করেন তিনি।

আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি নারী দল

মধ্যাহ্নভোজের বিরতির পর দুই অফস্পিনার নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বাকি চার উইকেটের পতন ঘটে। অভিষিক্ত অলরাউন্ডার জশুয়া বিশপ তিনটি চার মেরে শুরু করলেও ১৫ রানের বেশি করতে পারেননি। মিরাজের বলে স্টাম্পিং হন তিনি। এরপর শামার জোসেফকে ৪ রানে লিটন দাসের ক্যাচ বানান নাঈম। জোমেল ওয়ারিকানকে শূন্য রানে এলবিডব্লিউ করার পর জেইডেন সিলসকেও শূন্য রানে মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান এই অফস্পিনার।

বাংলাদেশের হয়ে দ্রুততম ৫০ টেস্ট উইকেটের মাইলফলক পূর্ণ করা নাঈম হাসান এই ইনিংসে শিকার করেন ৪ উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। এ ছাড়া হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট পান।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: