ফের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর আবারও রোহিত শর্মাকে অধিনায়ক নির্বাচিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা ২০২৭ আইপিএল সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) তাকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে।
মুম্বাই অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন রোহিত। তার নেতৃত্বে পাঁচটি শিরোপা জিতেছিল মুম্বাই। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। ২০২৪ আইপিএল সামনে রেখে গুজরাট টাইটান্স থেকে দল পাওয়া হার্দিক তার স্থলাভিষিক্ত হন।
আসন্ন আইপিএলের আগে মুম্বাই আর্শদীপ সিংকে নিয়ে পাঞ্জাব কিংসের কাছে হার্দিককে দেয়। তাতে করে মুম্বাইয়ের অধিনায়কের পদটি শূন্য হয়ে পড়ে।
৩৯ বছর বয়সী রোহিতের অধীনে মুম্বাই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২০ সালে ট্রফি জেতার পর থেকে আইপিএলে সুবিধা করতে পারছে না মুম্বাই।
ভোরের আকাশ/সু.পা