শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে কারণে টেস্ট থেকে অবসরে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ঐ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। তার পাশাপাশি রোহিতের সঙ্গে টি-টোয়েন্টিকে বিদায় বলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। এরপর সবাইকে চমকে দিয়ে গত মে মাসে টেস্টকেও বিদায় বলেন ভারতের ওয়ানডে দলের অধিনায়ক। রোহিত ইংল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগেই অবসরের ঘোষণা দেন বলে অনেকেই তা সন্দেহের চোখে দেখে। অবশেষে তিন মাস পর এবার টেস্ট থেকে হঠাৎ অবসরের কারণ খোলাসা করলেন রোহিত।

ভারতের সাবেক অধিনায়ক অবশ্য সরাসরি অবসরের কারণ জানাননি। তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন। রোহিত জানিয়েছেন, তার শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছেন।

রোহিতের আক্ষেপ, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না। তিনি বলেন, টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিকভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।

রোহিত এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, আমরা মুম্বাইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেটে খেলা শুরু করি। তখন দু’-তিন দিন ধরে খেলাগুলো চলত। তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে কোনো অসুবিধা হয়নি।

রোহিতের মতে, তরুণ খেলোয়াড়রা ধীরে ধীরে বুঝতে পারেন আগে থেকে তৈরি হওয়া কতটা দরকার। ভারতের সাবেক টেস্ট অধিনায়কের কথায়, আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তারপর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কীভাবে সঠিক প্রস্তুতি দরকার।

তিনি নিজে যে বরাবর প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দেখেছেন সেটাও স্পষ্ট করেছেন রোহিত। তিনি বলেন, এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না। প্রস্তুতি সে রকমই একটা জিনিস। বারবার একই কাজ করতে হয়। কারণ ওখান থেকেই সব শুরু হয়েছে। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়।

ভোরের আকাশ/তা.কা

রোহিত শর্মাভারতীয় ক্রিকেট

শেয়ার করুন: