শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ভারতের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী জুনে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে দ্বিতীয় দল হিসেবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এর আগে সবার আগে দল ঘোষণা করেছিল স্বাগতিক ইংল্যান্ড।

হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলে রয়েছে চমক। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন নন্দিনী শর্মা। সম্প্রতি ডব্লিউপিএলে দিল্লির হয়ে সর্বোচ্চ ১৭টি উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ছিলেন নন্দিনী। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ২৪ বছর বয়সী এই ক্রিকেটার পেয়েছেন জাতীয় দলের ডাক।

দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার যশস্তিকা ভাটিয়া ও স্পিনার রাধা যাদব। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন যশস্তিকা। গত বছরের আগস্টে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর তার এসিএল অস্ত্রোপচার হয়। তিনি সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ভারতের স্পিন আক্রমণে রাধার পাশাপাশি রয়েছেন দীপ্তি শর্মা, শ্রী চরণি ও শ্রেয়াঙ্কা পাতিল।

আরও পড়ুন

বইপোকা নাটকে দর্শক মাতালেন মোশাররফ-নীলা

তবে দলে জায়গা পাননি আনুশকা শর্মা, উমা চেত্রি ও কাশভি গৌতম। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কাশভির জায়গা হয়নি স্কোয়াডে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে ভারত। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। একই স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে ভারত।

স্কোয়াড : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যশস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।

ভোরের আকাশ/সু.পা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন: