শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

হকিতে মালয়েশিয়ার কাছে ৬ গোলে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভালো সময় কাটছে না বাংলাদেশের। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের বিপক্ষে মাত্র ১-০ গোলে হেরেছিল তারা। শুক্রবার (৩০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যপূরণ হয়নি। সপ্তম হয়ে দেশে ফিরলেও পাকিস্তান ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় বাংলাদেশ সুযোগ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করেছিল। সপ্তাহ চারেক আগে জাপানে এশিয়ান গেমস হার ছিল ১০ গোলের।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের স্পিনে দিশেহারা বাংলাদেশ, মিরপুর টেস্টে ১০৬ রানের লিড

আজ ভারতের জলন্ধরে ম্যাচের প্রথম কোয়ার্টারে মালয়েশিয়া এক গোলের লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম একটি গোল করেন। এই কোয়ার্টারেও দুই গোল হজম করায় বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে দু’টি আর শেষ কোয়ার্টারে একটি গোল হজম করে জিমিরা। ছয় গোলের মধ্যে পাঁচ গোলই পেনাল্টি কর্নার থেকে করেছে মালয়েশিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আরো দু’টি ম্যাচ খেলবে। পাঁচ ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনাল এবং নিচের দুই দল পঞ্চম স্থানের জন্য লড়বে। বাংলাদেশকে পঞ্চম স্থানের জন্যই খেলতে হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: