শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

 অলৌকিকতা লাগবে না অ্যাতলেটিকোকে হারাতে : ফ্লিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী জার্মান কোচ। গতকাল লা লিগার ৩১তম ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার বার্সেলোনার মনোযোগ অ্যাতলেটিকো মাদ্রিদের দিকে। 

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগ হবে অ্যাতলেটিকোর মাঠে। ন্যু ক্যাম্পে আগের ম্যাচে অধিকাংশ সময় ভালো খেলেও হারতে হয়েছে কাতালান জায়ান্টদের। ফ্লিক মনে করেন, মাদ্রিদ ক্লাবের বিপক্ষে জিততে কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আগের ম্যাচের মান ও মনোবল ধরে রাখলে ‘যে কোনো কিছু সম্ভব’।

চ্যাম্পিয়ন্স লিগে দলের পরের ম্যাচ নিয়ে ফ্লিক বললেন, ‘আমাদের কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আমাদের ভালো খেলা খেলতে হবে এবং আমরা সেটা পারব। যে কোনো কিছু সম্ভব। অ্যাতলেটিকো দুর্দান্ত দল। কিন্তু আমাদেরও ভালো দল আছে এবং এটা করার সামর্থ্য রাখে।’

কাতালান জায়ান্টরা এই ডার্বি জিতে ৯ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে। হাতে আরও সাত ম্যাচ। এর মধ্যে ১২ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের শিরোপা। কিন্তু দলকে আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন ফ্লিক, ‘এখনো এটা শেষ হয়নি। ৯ পয়েন্ট ভালো, কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। এই ধরনের মানসিকতা নিয়ে আমরা এগোতে পারি না, আমি এটা মানব না। শেষ না হওয়া পর্যন্ত আমাদের সেরাটা খেলতে হবে এবং তারপরেও। আমরা এভাবে এগিয়ে যেতে থাকব। আশা করি আমরা মঙ্গলবার নিজেদের প্রমাণ করব।’

ভোরের আকাশ/সু.পা

অ্যাতলেটিকোকে হারাতে

শেয়ার করুন: