শিরোনাম
ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস

আকবরের সেঞ্চুরিতে নর্থ জোনের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রান উৎসবের দিনে ইস্ট জোনকে ৫৪ রানে হারিয়ে ১২তম বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে শুভসূচনা করল নর্থ জোন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আকবর আলীর বিধ্বংসী সেঞ্চুরি আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজীদ হাসান তামিমের জোড়া ফিফটিতে ৩৩৫ রানের পাহাড় গড়েছিল নর্থ। জবাবে মুমিনুল হক ও নাঈম হাসানের লড়াই সত্ত্বেও রিশাদ হোসেনের বোলিং তোপে ২৮১ রানেই থমকে যায় ইস্ট জোনের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হাবিবুর রহমান সোহানকে (১৬) হারালেও দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন শান্ত ও তামিম। ৩৭ বলে ফিফটি হাঁকিয়ে ৫৪ রানে থামেন তামিম। মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে নর্থ জোন চাপে পড়লেও (১১৮/৪), পঞ্চম উইকেটে ১২০ রানের বিশাল জুটি গড়েন শান্ত ও আকবর আলী।

অধিনায়ক শান্ত ৮৭ বলে ৬৮ রান করে বিদায় নিলেও আকবর ছিলেন রুদ্রমূর্তিতে। মাত্র ৮১ বলে সেঞ্চুরি পূর্ণ করে ১১১ রানের টর্নেডো ইনিংস খেলে মাঠ ছাড়েন এই তরুণ ব্যাটার। নর্থ জোন শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩৩৫ রানে অলআউট হয়। ইস্ট জোনের হয়ে খালেদ আহমেদ ৫২ রানে ৪ উইকেট নিলেও সাইফউদ্দিন ১০ ওভারে খরচ করেন ৯৮ রান।

৩৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইস্ট জোন। ওপেনার জাকির (৮), ইমন (৩৫) ও অমিত (২২) দ্রুত বিদায় নিলে দলের হাল ধরেন মুমিনুল হক ও অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এই জুটিতে ৭১ রান যোগ হলেও রিশাদ হোসেনের বলে ৪২ রান করে ইয়াসির বিদায় নিলে ভেঙে পড়ে মিডল অর্ডার।

এক প্রান্ত আগলে রেখে মুমিনুল ৮২ রান করলেও রিশাদের তোপে অন্য ব্যাটাররা দাঁড়াতে পারেননি। শেষ দিকে নাঈম হাসান ৪৩ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে হারের ব্যবধান কমান। নর্থ জোনের হয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন ৫৭ রানে শিকার করেন ৪টি উইকেট। এছাড়া শরিফুল ও নাহিদ রানা একটি করে উইকেট পান।

ভোরের আকাশ/আ.র

বিসিএল

শেয়ার করুন: