শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

আবারও বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবারও বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ হোসেন
আবারও বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (BBL)-এ আবারও সুযোগ পেলেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত ড্রাফটে হোবার্ট হারিকেন্স দলে ভিড়িয়েছে এই তরুণ টাইগার ক্রিকেটারকে।

এ বিষয়ে দলটি নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় রিশাদকে নিয়ে একটি পোস্ট করে তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেও ২০২৪-২৫ মৌসুমে একই দলে ডাক পেয়েছিলেন রিশাদ, তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে সেবার মাঠে নামা হয়নি তার।

চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে BBL-এর ১৫তম আসর। এরই প্রেক্ষিতে আজ সম্পন্ন হয় এবারের ড্রাফট। বাংলাদেশের মোট ১১ জন ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন, যার মধ্যে প্রথম আনুষ্ঠানিকভাবে দল পেলেন রিশাদ।

তবে রিশাদের খেলা এখনও নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ছাড়পত্রের ওপর।

উল্লেখযোগ্যভাবে, রিশাদ এর আগে মোট চারবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পেয়েছেন। তবে শুধুমাত্র পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স-এর হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। এছাড়া জিম আফ্রো টি-টেন লিগ ও গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে দল পেলেও খেলতে পারেননি।

এবারের ড্রাফটে রিশাদ ছাড়াও বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটারের নাম রয়েছে—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: