শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

একপেশে লড়াইয়ে পাকিস্তানকে সহজেই হারাল ভারত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একপেশে লড়াইয়ে পাকিস্তানকে সহজেই হারাল ভারত
একপেশে লড়াইয়ে পাকিস্তানকে সহজেই হারাল ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা। তবে মাঠের ক্রিকেটে এবারও দেখা গেল একপেশে লড়াই। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। টানা দুই জয়ে প্রায় নিশ্চিত হয়ে গেল তাদের সুপার ফোর।

দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তোলে পাকিস্তান। দলের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৪০ রান করেন। আর শেষ দিকে ঝড় তোলেন শাহিন শাহ আফ্রিদি, ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসে কিছুটা সম্মানজনক সংগ্রহ এনে দেন দলকে। এর বাইরে কেউই দাঁড়াতে পারেননি ভারতীয় বোলারদের সামনে। শুরুতেই হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহর তোপে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। কুলদীপ যাদবও বল হাতে ছিলেন দুর্দান্ত।

জবাবে ছোট লক্ষ্য তাড়ায় ভারতের ব্যাটাররা শুরু থেকেই মারমুখী ছিলেন। শুভমান গিল দ্রুত সাজঘরে ফিরলেও অভিষেক শর্মা ঝড় তোলেন। শাহিন আফ্রিদির প্রথম দুই ওভারেই চার-ছক্কার ফুলঝুরি ছড়ান তিনি। মাত্র ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে আউট হন ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে।

অভিষেক আউট হওয়ার পর দায়িত্ব নেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। দুজনের জুটিতেই সহজ জয় নিশ্চিত হয় ভারতের। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন সূর্য। ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৫ দশমিক ৫ ওভারেই।

পাকিস্তানের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন সাইম আইয়ুব, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে শিকার করেছেন তিন উইকেট। তবে সেটি ম্যাচের ফলাফল বদলানোর জন্য যথেষ্ট ছিল না।

ভোরের আকাশ//হ.র

ভারতীয় ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: