শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

পরিচিত মুখ ফেনীর বুলবুল আর নেই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল (৭৪) মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুলবুল ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি পদে ছিলেন। গত মাসেও জাতীয় ব্যাডমিন্টনে সক্রিয় ভূমিকা পালন করেন।

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে বুলবুল সম্পৃক্ত ছিলেন। তিনি ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থারও গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠনে বেশ সক্রিয় ছিলেন তিনি।

জেলা-বিভাগের গণ্ডি পেরিয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন এক মেয়াদে। জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মাঝে এক যুগের বেশি সময় ক্রীড়াঙ্গন থেকে দূরে ছিলেন।

আরও পড়ুন

ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস, চ্যাম্পিয়ন হচ্ছে মরক্কো!

পাঁচ আগস্টের পর আবার সক্রিয় হন। সেই সময় তাকে ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটিতে রাখলেও পরে বাদ দেওয়া হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সমস্যা নিরসন কমিটির সদস্য ও ব্যাডমিন্টনের সহ-সভাপতি হন।

ক্রীড়াঙ্গনের সাথে অনেক দিন থেকে সম্পৃক্ত ছিলেন বুলবুল। এজন্য তার প্রয়াণের খবরে সকাল থেকে চলছে শোকের আবহ। ব্যাডমিন্টনসহ অনেক ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: