শিরোনাম
ভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন

সিমন্সের বিদায় নিয়ে গুঞ্জন, নতুন কোচ খুঁজছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায় প্রধান কোচ ফিল সিম্সের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব হারাতে পারেন তিনি। এমনকি চলমান দক্ষিণ আফ্রিকা সফর শেষেই সিমন্সের অধ্যায় শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নতুন কোচ খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে যেন জয়ই অধরা হয়ে উঠেছে টাইগারদের। ডারউইন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি শান্ত-লিটনরা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজেও বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। দলের এমন ধারাবাহিক ব্যর্থতার মধ্যে প্রধান কোচ ফিল সিমন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রধান কোচ হিসেবে ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত জবাবদিহিতা আদায় করতে তিনি ব্যর্থ—এমন অভিযোগও রয়েছে।

সিমন্সের চুক্তির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে জোর আলোচনা চলছে। কয়েক দিন আগে বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্যেও তেমন ইঙ্গিত পাওয়া গেছে। ‘সামনে অনেক কিছুই দেখা যেতে পারে’—এমন মন্তব্য করে সম্ভাব্য পরিবর্তনের আভাস দিয়েছিলেন তিনি।

লাল বলের ক্রিকেটে সিমন্সের অধীনে বাংলাদেশের রেকর্ড একসময় স্বস্তিদায়ক থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। সাদা বলের ক্রিকেটেও উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না দল। এ কারণে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সিমন্সের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন বিসিবির নীতিনির্ধারকদের কেউ কেউ।

কিছুদিন আগেও ধারণা করা হচ্ছিল, আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অনায়াসেই দায়িত্বে থাকবেন সিমন্স। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনেকটাই কমে এসেছে।

এদিকে, নতুন প্রধান কোচ খোঁজার কাজও ভেতরে ভেতরে শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগ ও আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট। এ ছাড়া পাকিস্তানের সাবেক এক কোচ ও শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক এক অধিনায়ককেও নিয়ে গুঞ্জন রয়েছে।

বিসিবি এমন একজন প্রধান কোচ নিয়োগ দিতে চায়, যিনি ড্রেসিংরুমের শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় কঠোর ভূমিকা রাখতে পারবেন। ঢাকা পোস্টকে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘কোচ ইস্যুতে সবকিছুই সভাপতি (তামিম ইকবাল) দেখছেন। কারণ তার বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ ভালো, যে কারণে প্রধান কোচ বা ব্যাটিং কোচ—সবকিছুই তিনি দেখছেন। ট্রটের কথা আমিও শুনেছি। বাকিটা সময় বলবে।’

আরও পড়ুন

ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

তবে বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগ দিলে তা কতটা কার্যকর হবে, সেই প্রশ্নও উঠছে। নতুন কোচকে দলের সঙ্গে মানিয়ে নেওয়া ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে।

অনেক দিন পর আবারও বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। আগামীকাল শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। অন্যান্য এজেন্ডার পাশাপাশি প্রধান কোচ পরিবর্তনের বিষয়টিও সেখানে আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে ঢাকা পোস্ট।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: