শিরোনাম
রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালানফের বাড়ল স্বর্ণের দামঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি মানুষসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালানফের বাড়ল স্বর্ণের দামঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি মানুষসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাব

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন

ভোরের আকাশ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

রাজধানীর তিন এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুর, বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী এলাকায় চলন্ত অবস্থায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হলেও চালক, সহকারী ও যাত্রীদের কেউ হতাহত হননি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।

আরও পড়ুন

ফের বাড়ল স্বর্ণের দাম

এছাড়া, একই রাতে ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার মেরুল এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে সড়কে চলন্ত আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি।

সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর তিন এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনায় বাস চলাচল ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

রাজধানীবাসে আগুন

শেয়ার করুন: