শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গার্দিওলাকে পেছনে ফেলে ফ্লিকের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বার্সেলোনার কোচ হিসেবে ইতিহাস গড়লেন হান্সি ফ্লিক। দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে মাত্র ১৩১টি অফিসিয়াল ম্যাচে ১০০তম জয়ের দেখা পেয়েছেন এই জার্মান কোচ। এর মধ্য দিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসে দ্রুততম সময়ে শততম জয়ের মাইলফলক ছোঁয়া কোচদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৪টি করে জয় পেয়েছেন ফ্লিক। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তাঁর জয় ১২টি। সব মিলিয়ে ১৩১ ম্যাচে ১০০ জয়, ১০ ড্র ও ২১টি পরাজয়ের মুখ দেখেছেন তিনি। এতে তাঁর জয়ের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৩ শতাংশ। পাশাপাশি ৮৪ শতাংশ ম্যাচে অপরাজিত থেকেছে তাঁর দল।

ফ্লিকের অধীনে বার্সেলোনার আক্রমণভাগের শক্তিও স্পষ্ট হয়ে উঠেছে। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ৪৮ গোল করেছে কাতালানরা, অর্থাৎ ম্যাচপ্রতি তিনটিরও বেশি। একাধিক দলের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে তারা। রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে করেছে সাত গোল।

আরও পড়ুন

ইনজুরিতে সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের

চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে হেরেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ও লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে তাদের। টানা দুই পরাজয়ের পর আলাভেসের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে আবারও ছন্দে ফিরেছে দলটি।

দ্রুততম ১০০ জয়ের মাইলফলক স্পর্শ করার তালিকায় ফ্লিকের ওপরে রয়েছেন কেবল লুইস এনরিকে। ১২৬ ম্যাচে ১০০ জয় পেয়েছিলেন তিনি। অন্যদিকে ১৩৯ ম্যাচে শততম জয়ের দেখা পেয়েছিলেন পেপ গার্দিওলা। গার্দিওলাকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ফ্লিক।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: