শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ফিফার পক্ষপাত নয়, পারফরম্যান্সেই ফাইনালে আর্জেন্টিনা: মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ফিফার পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তাঁর দাবি, আলবিসেলেস্তেদের টানা সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়; বরং কঠোর পরিশ্রম, সামর্থ্য ও ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার।

বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দেন আর্জেন্টাইন অধিনায়ক। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসির একটি ফাউল এবং মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে ভিএআরের কয়েকটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়। সমালোচকদের একাংশ অভিযোগ করেন, ফিফা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত দিচ্ছে। এমনকি বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশনেও স্বাক্ষর করেন অনেকে।

দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকলেও সেমিফাইনাল জয়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান মেসি। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে পরে লিওনেল মেসির তৈরি করা দুটি সুযোগ থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘কারও গায়ে লাগলে লাগুক, সত্যিটা হলো—গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দলগুলোর একটি। মানুষ পছন্দ করুক বা না করুক, আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি। এটি প্রমাণ করে, আমাদের সাফল্য ভাগ্যের জোরে আসেনি এবং কেউ আমাদের উপহারও দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা মোটেও সহজ নয়। খুব কম দলই এটি করতে পেরেছে, আর আমরা তা করে দেখিয়েছি।’

আরও পড়ুন

আর্জেন্টিনার আক্রমণাত্মক কৌশলে মুগ্ধ কিংবদন্তি কাকা

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের কাছে হেরে গেলে অনেকেই নানা ধরনের ভিত্তিহীন কথা বলার সুযোগ পেত। আমরা সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে এগিয়ে। তবে এমন বড় ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ—সবকিছুই প্রভাব ফেলে।’

ঐতিহাসিক এই জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার স্মরণীয় ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই জয় উপভোগ করছেন। আজকের দিনটি তাঁর জন্যও বিশেষ। তাঁকে এই আনন্দ উপহার দিতে পারাটা আমাদের জন্য গর্বের। তিনি যেভাবে চান, সেভাবেই এই জয় উদযাপন করুন। এটি তাঁর জন্যও একটি বিশেষ উপহার।’

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: