শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসিসির পুরুষদের টি-টোয়েন্টি দলগত র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করেছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের দাপুটে জয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে দলটি।

জিম্বাবুয়ে সফরের আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে হেরে শীর্ষস্থান হারিয়েছিল ভারত। সেই ধাক্কা কাটিয়ে টানা দুই জয় তুলে নিয়ে আবারও সবার ওপরে উঠে এসেছে তারা। শনিবার (২৫ জুলাই) হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ইশান কিষাণের ৮১ এবং তিলক ভার্মার ২৯ বলে অপরাজিত ৬০ রানের ঝোড়ো ইনিংসে ২১৯ রান সংগ্রহ করে ভারত।

আরও পড়ুন

এমএলএস অল-স্টার ম্যাচ না খেলেও শাস্তি পাচ্ছেন না মেসি

জবাবে ব্যাট করতে নেমে ১২৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৯০ রানের বড় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনর্দখল করে ভারত।

ভোরের আকাশ/সু.পা

আইসিসি র‌্যাংকিং, টি-টোয়েন্টি, ভারত

শেয়ার করুন: