জাতীয় প্রেসক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর হচ্ছে না

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে না। একটি নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় ৩০ ডিসেম্বর প্রেসক্লাব ভবনে দ্বিবার্ষিক সাধারণ সভা ও ৩১ ডিসেম্বর বুধবার নির্বাচন অনুষ্ঠান করার দিনক্ষণ নির্ধারিত হয়। জাতীয় প্রেসক্লাবে দুই বছর মেয়াদি নির্বাচনের জন্য ৭ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে এম এ এম শওকত হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ ও আ বা ম ছালাউদ্দিন।
গত রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আবদুল হাই শিকদার, আইয়ুব ভূঁইয়া, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, মোস্তফা কামাল মজুমদার, হাসান হাফিজ। সাধারণ সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া, ইলিয়াস হোসেন, এ. ডি. এম সাদ বিন রাবী, কাদের গনি চৌধুরী, মাইনুল হাসান সোহেল, জাহিদুল ইসলাম রনি, মাসুদ কামাল। সিনিয়র সহ-সভাপতি পদে আইয়ুব ভূঁইয়া, কাজী রওনাক হোসেন, খন্দকার হাসনাত করিম, নাসির আল মামুন, মাহবুব হাসান। সহ-সভাপতি পদে নূরুল হাসান খান, নাঈম-উল-করিম, মাসুমুর রহমান খলিলী। যুগ্ম সম্পাদক পদে আফজাল বারা, জাহিদুল ইসলাম রনি, মোহাম্মদ মোমিন হোসেন, মো: আলী হোসেন, রফিকুল ইসলাম আজাদ, শাহনাজ শারমীন রিনভী, শাহনাজ বেগম পলি, সাঈদুল হোসেন সাহেদ। কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হাসান, বখতিয়ার রাগা, সালাহউদ্দীন আহমাদ বাবলু।
কার্যনির্বাহী সদস্য পদে আহমেদ করিম, আবদুর রহমান জাহাঙ্গীর, আমীর হামযা চৌধুরী, আনিসুর রহমান খান, এসএম রাশিদুল ইসলাম, এ. কে. এম মহসীন, এস. এম. রিয়েল রোমান, এরফানুল হক নাহিদ, জিএম রাজিব হোসেন, ডিএম আমিরুল ইসলাম অমর, তোফাজ্জল হোসেন, নূরুননবী রবি, নির্মল চক্রবর্তী, পরাগ আরমান, মজিবুর রহমান, মনির আহমাদ জারিফ, মাহমুদুল হাসান, মুহাম্মদ আলমগীর হোসাইন শিপন, মোহাম্মদ গোলাম রব্বানী, মো: শাহজাহান মিঞা, মো: আ: বাসেদ মিয়া, মো: মোর্শেদুর রহমান, রফিক মুহাম্মদ, রাশেদুল হক, রেজাউল করিম, শাহাবুদ্দীন শিকদার, শাহনাজ বেগম পলি, শাহীন হাসনাত (আবুল হাসনাত মোহাম্মদ ওবায়দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ভোরের আকাশ/এসএইচ