শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিআরইউ নির্বাচন আজ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন আজ রোববার। এদিন শফিকুল কবির মিলনায়তন, ডিআরইউতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (বিরতিহীন) ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মোট ভোটার ১৯৫২ জন।

শনিবার (২৯ নভেম্বর) ডিআরইউ নির্বাচন কমিশন চেয়ারম্যান এম এ আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি পদে (১টি পদ) প্রার্থীরা হলেন আবু সালেহ আকন, মো: রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী, এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহ-সভাপতি পদে (১টি পদ) লড়ছেন হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম। সাধারণ সম্পাদক পদে (১টি পদ) প্রার্থীরা হলেন মাহমুদুল হাসান, মঈনুল আহসান, এবং মাইনুল হাসান সোহেল।

যুগ্ম সম্পাদক পদে (১টি পদ) মো: জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে (১টি পদ) প্রার্থীরা হলেন নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে (১টি পদ) প্রতিদ্বন্দ্বিতা করছেন আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান, ও সুশান্ত কুমার সাহা।

দফতর সম্পাদক পদে (১টি পদ) মো: রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে (১টি পদ) প্রার্থীরা হলেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন মহিন এবং মাহমুদ সোহেল।

ক্রীড়া সম্পাদক পদের জন্য লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা। সাংস্কৃতিক সম্পাদক পদে মো: মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আমিনুল হক ভূইয়া এবং মো: সলিম উল্লা (এস ইউ সেলিম)। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য (৭টি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো: মাহফুজুর রহমান), মো: আব্দুল আলীম, মো: আকতার হোসেন, মো: মাজাহারুল ইসলাম, মো: রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

উল্লেখ্য, ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের (রিপোর্টার) সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। বর্তমানে ১৯৫২ জন পেশাদার রিপোর্টার এর সদস্য। ডিআরইউ একটি স্বাধীন ও অরাজনৈতিক সংগঠন- যা সংবাদকর্মীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে। প্রতি বছর ৩০ নভেম্বর এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/এসএইচ

ডিআরইউনির্বাচন

শেয়ার করুন: