শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়ছে ৭৫ হাজার টনে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে সংকট মোকাবিলায় সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংস্থাটির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে পণ্য সংরক্ষণের সক্ষমতা প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে টিসিবির পণ্য সংরক্ষণের সক্ষমতা ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। এ সক্ষমতা বাড়াতে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়া ও নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

দীর্ঘমেয়াদে টিসিবির নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে পারে। চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এ লক্ষ্য অর্জন করতে চায় সংস্থাটি।

গুদাম সম্প্রসারণের পাশাপাশি আপৎকালীন মজুত বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষা শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির জন্য অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ জব্দ

বিশেষ করে রমজানের মতো মৌসুমে পণ্যের চাহিদা বেড়ে গেলে আগাম সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা সহজ হবে। পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটলেও বাড়তি মজুত পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে।

টিসিবির আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে।

ভোরের আকাশ/জেআ

টিসিবি

শেয়ার করুন: