শিরোনাম
মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলমোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদল

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নবায়নে অনিশ্চয়তা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নবায়নে অনিশ্চয়তা
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নবায়নে অনিশ্চয়তা

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর, ২০২৬ তারিখে শেষ হচ্ছে। মেয়াদ ফুরিয়ে আসার মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু না হওয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ও ভারত। তবে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়নের বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে নিশ্চয়তা সংক্রান্ত একটি ধারা যুক্ত করার দাবি এবং ভারতের পক্ষ থেকে চুক্তির অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে আপত্তি—দুই দেশের মধ্যে চুক্তি নবায়নের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এনডিটিভিকে জানিয়েছেন, ভারতের ভেতরেও অনেকে মনে করছেন, এই চুক্তির কারণে দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। চুক্তি নবায়নের আগে এসব বিষয় সমাধান করা প্রয়োজন।

এর আগে গত সপ্তাহান্তে ঢাকায় অনুষ্ঠিত গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

মূলত ১৯৯৬ সালে চুক্তি স্বাক্ষরের পর এর বিধান অনুযায়ী দুই দেশের সমসংখ্যক মনোনীত প্রতিনিধিকে নিয়ে যৌথ কমিটি গঠন করা হয়। প্রতিবছর নিয়মিতভাবে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

যৌথ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের পানিসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার (এফএম) এবং যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

এর আগে গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম বৈঠকে অংশ নিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সপ্তাহান্তে ঢাকায় আসে। গত শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ভারতীয় প্রতিনিধিরা। বৈঠক শেষ করে সোমবারই (২৩ নভেম্বর) তাদের ঢাকা ছাড়ার কথা।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এর আগে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে যৌথ কমিশনের বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা রাখাই হয়নি।

এদিকে চুক্তি নবায়নের আগে এতে নিশ্চয়তা সংক্রান্ত ধারা যুক্ত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন মহল। অন্যদিকে ভারতের বিশেষ করে বিহার রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান কাঠামোয় এই চুক্তি নবায়ন করা সম্ভব নয়।

ভারতের রাজ্যসভার সদস্য এবং জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা বলেন, ‘৩০ বছরের তথ্য-উপাত্তে দেখা গেছে, ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গার পানিবণ্টন চুক্তির কারণে গুরুতর পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে, বিশেষ করে বিহারের ক্ষেত্রে। ২০২৬ সালের ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে জনতা দলের (ইউনাইটেড) অবস্থান স্পষ্ট—বর্তমান কাঠামোয় চুক্তিটি নবায়ন করা উচিত নয়। ভারতের উচিত চুক্তির মেয়াদ শেষ হতে দেয়া এবং ২০৫০ সাল পর্যন্ত বিহারসহ অববাহিকার অন্যান্য রাজ্যের বৈজ্ঞানিকভাবে নিরূপিত পানির চাহিদার ভিত্তিতে নতুন করে আলোচনা করা। এ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিহারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

জনতা দল (ইউনাইটেড) ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) শরিক দল। ফারাক্কা ব্যারাজ নিয়ে দলটি বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কায় গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের পানির চাহিদা এবং কলকাতা বন্দরের নাব্যতা অনেকটাই এই পানি প্রবাহের ওপর নির্ভরশীল। বাংলাদেশে প্রবেশের কয়েক কিলোমিটার আগে গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে এই পানি হুগলি নদীতে প্রবাহিত করা হয়।

মূলত ৩০ বছর মেয়াদি ভারত-বাংলাদেশ গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি বিষয়।

গত মাসে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেছিলেন, ‘নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো নিশ্চয়তা সংক্রান্ত ধারা পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।’

আরও পড়ুন

৩৫৫ কোটির মেগা প্রকল্পে সহজ হচ্ছে হবিগঞ্জ-ঢাকা যাত্রা

এদিকে আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তি নবায়ন না করার দাবির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানিবণ্টন চুক্তিতে সই করেন। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় চুক্তি। এর আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজে গঙ্গার পানির বণ্টন নির্ধারণ করা হয়।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: