ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, হাদির ওপর গুলির ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ইয়ুথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় নির্বাচন আয়োজন করবে কমিশন। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে ইসি। দুশ্চিন্তা করা যাবে না।
নাসির উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন নির্ভর করে তারুণ্যের শক্তির ওপর। তরুণরা যেমন ঊনসত্তর, একাত্তর ও চব্বিশে তাদের শক্তি দেখিয়েছে। এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। কেননা পোস্টাল ভোটিং হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো মন্তব্য করেন তিনি বলেন, তখন মানুষ ঘুমাতে পারতো না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত।নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।
এবার গণভোটও হবে। ইসির এই সাহসী পদক্ষেপের সঙ্গে তরুণদের অংশগ্রহণ থাকলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করা ইসির জন্য সহজ হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে সিইসি বলেন, ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় যথা সময়ে নির্বাচন আয়োজন করবে কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে
তরুণদের ওপর ভর করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।
ভোরের আকাশ/মো.আ.