কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নামে মিছিলের সুযোগ নেই: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার কোনও ধরনের নাশকতা সহ্য করবে না। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই গ্রেফতার করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনও মিছিল করার সুযোগ নেই।
সরকারের কাজের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ সময় তিনি ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী যাত্রা, সার্কাস, গানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সরকারি পরিকল্পনার কথা জানান। এ জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে বলে উল্লেখ করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সাংস্কৃতিক সেসব আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাত্রা, সার্কাসে জুয়া ও অশ্লীলতা যেন না থাকে সে বার্তাও দেওয়া হয়েছে। কেউ সেসব আয়োজনে বাধা দিলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।
এদিকে, সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তির কথা জানিয়ে আসছে বছর ৫ হাজারের বেশি মুসল্লি হজে যেতে পারবেন বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
ভোরের আকাশ/ইউএম