আগামী নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। আপনাদের নিয়েই হবে এবারের ভোট।
তিনি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ এ দেখিয়েছে। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তরুণদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা ও যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।
এছাড়া তিনি সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা পোস্টাল ব্যালট ব্যবস্থা এনেছি, যা গত ৫৪ বছরে হয়নি। এবার নির্বাচনের কাজে যুক্ত ব্যক্তিরাও ভোট দিতে পারবে। কারাবন্দি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ভোটের সুযোগ পাবেন।
ভোরের আকাশ/এসএইচ