শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

গাজীপুরে চালু হলো দেশের প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো চালু হলো গামা ইরেডিয়েশন সেন্টার। শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে স্থাপিত এ সেন্টারের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ।

এই কেন্দ্রে গামা রশ্মি ব্যবহার করে খাদ্যের ক্ষতিকর অণুজীব ধ্বংস করা হবে। পাশাপাশি ফসলের পচন রোধ, সংরক্ষণকাল বাড়ানো, অঙ্কুরোদগম ঠেকানো, পোকামাকড় দমন এবং দ্রুত পেকে যাওয়া বিলম্বিত করার কাজও করা হবে। একই প্রক্রিয়ায় চিকিৎসাসামগ্রীর স্থায়িত্ব বাড়ানো ও সেগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুন

৫ নভেম্বর থেকে আইসিসিবিতে রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী

কৃষিমন্ত্রী বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে দেশি ফসল বিদেশে রপ্তানির সুযোগ বাড়বে। পাশাপাশি দেশের মানুষও নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবে।

বিশেষজ্ঞরা বলছেন, গামা রশ্মির মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাতকরণে খাবার তেজস্ক্রিয় হয়ে যায় না। বরং এটি নিরাপদ খাদ্য সংরক্ষণের একটি বৈজ্ঞানিক পদ্ধতি।

ভোরের আকাশ/জেআ

চীনগাজীপুর

শেয়ার করুন: